স্মৃতির মায়াবী পথচলা: দশ বছরের স্কুল জীবন
২০১৫ সালের বারো জানুয়ারি, আমি রাউজান স্টেশন মডেল সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণিতে পা রেখেছিলাম।বাবার হাত ধরে যখন প্রথমবার স্কুলের পথে যাত্রা করলাম, তখন এক অজানা উত্তেজনা ও কিছুটা উদ্বেগ আমাকে ঘিরে রেখেছিল।